প্রাচীন


আসুন মমি সম্পর্কে কিছু জানি

মমি শব্দটার উৎপত্তি পারস্য দেশে । পারস্যে যা মমি, বাংলায় তা হল মোম। মোম দিয়ে মৃতদেহকে আবৃত করার পদ্ধতিকে বলা হত মমি । এই মমি তৈরির প্রণালীটা প্রায় ৫ হাজার বছর পুরনো । প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে দেহ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার আত্মাও নষ্ট হয়ে যাবে । তাই কারও দেহ মমিফিকেশন করে রাখলে  দেহের মালিক আবার জন্ম নিবে ।
তারা একটি দেহকে মমি করতে প্রথমেই মৃতদেহটির ভেতরের সবকিছু বের করে ফেলত, অদ্ভুদ কায়দায় ম্যানুয়ালি পাকস্থলী, কিডনি, মস্তিষ্ক বা ব্রেন  নাক ও মুখ দিয়ে বের করত বিশেষ হুকারের সাহায্যে  । তারপর ফাঁপা দেহটাকে ন্যাট্রেনে ( সোডিয়াম ও কার্বনের মিশ্রণ) ৪০ দিন ধরে রেখে দিত। ফলে দেহ থেকে অবশিষ্ট পানি বেরিয়ে দেহ শুকিয়ে যেত । এরপর বিশেষ বিশেষ গাছপাতা ও রজনে ভেজানো তুলো ফাঁপা দেহটিতে ভর্তি করে দিত। তারপর মমি বিশেষজ্ঞরা দেহটাকে মোমে চোবানো ব্যান্ডেজে মুড়ে ফেলত । এইভাবে মমি তৈরি হয়ে গেলে পবিত্র কফিনের মধ্যে রেখে দিত । যাকে বলা হত ম্যাক্রোফ্যাগাস ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More